বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম

বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিদেশি মদসহ ২ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।

সোমবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

আরও পড়ুন : মেহেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান

সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদে রবিবার রাতে বিজিবির একটি দল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, শাল-চাদর, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে।

জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় বিজিবি। সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft