টেকনাফ সেন্টমার্টিনে স্পীডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে নৌরুটে স্পীডবোট ডুবিয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে ঘোলারচরে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুরা হলেন মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার, যারা সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নূর তিনি জানান,স্পীডবোট ডুবিতে উদ্ধার হওয়া দু'জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কক্সবাজার হোটেল সী মুনের কর্মকর্তা কর্মচারীদের আনন্দ আয়োজন

কোস্টগার্ড জানায়, সকাল ১০টায় সেন্টমার্টিন থেকে একটি স্পীডবোট ৮ জন যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়। এই বোটের সঙ্গে আরেকটি স্পীডবোট ছিল। দুটি বোট বঙ্গোপসাগরের ঘোলারচরে পৌঁছালে হঠাৎ ঢেউয়ের আঘাতে একটি স্পীডবোট ডুবে যায়। পরে অপর বোটটি দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের টেকনাফ শাহপরীর দ্বীপে নিয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বোটের নিয়ন্ত্রণ হঠাৎ ঢেউয়ের আঘাতে হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বাকি যাত্রীরা নিরাপদে রক্ষা পায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft