নেত্রকোনা ৩ আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী জামাল আবির
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। প্রতিদিনই তারা প্রচার-প্রচারণা, মতবিনিময় ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে বিশেষ করে নবীন ও তরুণ প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ বেশি-যা নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. শেখ জামাল আবিরও মাঠে সক্রিয় রয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ভূমিকা রেখে আসছেন। ফলে এলাকায় তার প্রতি সাধারণ মানুষের সাড়া দিনদিন বাড়ছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ইঞ্জিনিয়ার আবির বলেন, “আমি এনসিপির একজন মনোনয়নপ্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে তরুণ প্রজন্মের শক্তি ও সমর্থন নিয়ে আটপাড়া–কেন্দুয়া আসনটি এনসিপিকে উপহার দিতে পারব বলে আমি বিশ্বাস করি।”

আরও পড়ুন : শেরপুর আসন-২ বিএনপির অন্তর্কোন্দলকে কাজে লাগাতে পারে জামায়াত

তিনি আরও জানান, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নই হবে তার অগ্রাধিকার। তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রসারেও তিনি কাজ করতে চান।

ইঞ্জিনিয়ার শেখ জামাল আবিরের মতে, রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে তরুণদের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎকে নতুন ধারায় এগিয়ে নিতে পারে। তাই তিনি তরুণদের সঙ্গে নিয়ে উন্নয়নমুখী একটি জনবান্ধব এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft