ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১৬ এএম

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কভার্ড ভ্যানে আগুন দেয় বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

আরও পড়ুন : ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

তিনি জানান, রাত ৮টার দিকে চালক ভ্যানটি সড়কের পাশে পার্ক করে রেখে বাসায় চলে যান। পরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দিলে পুরো ভ্যানটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি।

ওসি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft