পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫১ এএম

২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। 

আরও পড়ুন : কাজা নামাজ জামাত করে আদায় করা যাবে?

তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা পালন শুরু হতে পারে এবং চলতে পারে ৩০ দিন।

যদি জ্যোতির্বিদদের হিসাব পুরোপুরি মিলে যায় তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার (২০ মার্চ)। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

আরও পড়ুন : ওমরাহর ভিসার মেয়াদ কমিয়ে এক মাস করেছে সৌদি আরব

অন্যদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যদি রোজা ৩০ দিন পূর্ণ হয় তাহলে আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন। অর্থাৎ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পবিত্র ঈদুল ফিতর   সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)   জ্যোতির্বিজ্ঞানী   পবিত্র রমজান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft