লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:০৫ এএম

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির রেড ক্রিসেন্ট এ তথ্য জানায়।

সংগঠনটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমসের উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পায় তারা। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ জন অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন। এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু ছিল।

তবে দুর্ঘটনাকবলিত দুই নৌকায় থাকা ৯৫ জনের মধ্যে বাকি ৯১ জনের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি।

রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধার ও জীবিতদের উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে।

আরও পড়ুন : বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

প্রসঙ্গত, অবৈধ পথে ইউরোপমুখী অভিবাসীদের জন্য লিবিয়া এখনও অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। এই সংকট মোকাবেলায় চাপে পড়তে হচ্ছে দেশটির সরকারকে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft