বালিয়াকান্দিতে সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ২০২৫) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সিরাজুল ইসলাম অবঃ উপজেলা সমবায় অফিসার উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ফারুক হোসেন। 

আরও পড়ুন : ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ জনগণের আত্মনির্ভরতা ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft