গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫১
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম

ডেঙ্গুতে ফের মৃত্যুহীন একটি দিন। রোগটিতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৫১ জন। 

এনিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ২৭৮ জনই আছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ হাজার। বর্তমানে মোট ডেঙ্গু রোগী ৭০ হাজার ৫১৩ জন। 

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮

আজ শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৬৪

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।

এর আগে শুক্রবারও (৩১ অক্টোবর) ডেঙ্গুর মৃত্যুহীন দিন। এদিনও সারাদেশে রোগটিতে কেউ মারা যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   স্বাস্থ্য   ডেঙ্গু   মৃত্যু   আক্রান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft