সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন দুই বিএনপি নেতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই নেতাকে প্রাথমিক সদস্য পদ ফেরত দিয়েছে বিএনপি। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পদ ফেরত পাওয়া নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগ ওঠায় শীর্ষ এ দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি পাঠায় জেলা বিএনপি। পরবর্তী ১৫ এপ্রিল দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছিল। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft