প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ঢাকার ধামরাইয়েও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ধামরাইয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিতহয়। এতে উপজেলার বিভিন্ন সমবায়সমিতির প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অর্থনৈতিক উন্নয়ন এ সমবায়ের ভূমিকা অপরিসীম। তরুণ উদ্যোক্তারা সমবায়ের মাধ্যমে নিজেদের উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। সরকারি খাস জমি সমবায়ের মাধ্যমে লিজ দেওয়াগেলে অনেক মানুষ উপকৃতহবে, সমবায় হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক-যেখানে বৈষম্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রয়েছে।”
সভায় সমবায় কর্মী বিউটি আক্তার বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ-এ কথার মর্মই হলো, একার পক্ষে যা সম্ভব নয়, তা দলগত ভাবে সম্ভব। নারী-পুরুষ সবারই উচিত সমবায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ওধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, সাবেক সমবায় কর্মকর্তা খোদেজা আক্তার এবং উপজেলা মৎস্যকর্মকর্তা নাজনীন নাহার।
সমবায় বিভাগের কর্মকর্তারা বলেন, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব।
জ/উ