ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৪৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে ইসাহাক আলী (৭০) নামে এক কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার হাত-পা ও গলায় দড়ি বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। সকাল ১০টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল।

আরও পড়ুন : রামপালে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত

প্রতিবেশী আব্দুল হাকিম বলেন, ইসাহাক আলী ছিলেন নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় ১৫ বছর আগে তার স্ত্রী মারা গেলে তিনি আর বিয়ে করেননি। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন : মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, জমিজমা নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মাঠের ভেতরে ফাঁকা বাড়িতে পুত্রবধূসহ বসবাস করতেন ইসাহাক আলী। পরকীয়া বা অন্য কোনো পারিবারিক কারণেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তদন্ত করছে পুলিশ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft