রায়পুরে ৫৬৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর), প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৪৯ পিএম

রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে বিপুল পরিমাণ মাদক সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন আটক। বুধবার ২৯ অক্টোবর সকালে ৬নং কেরোয়া ইউনিয়নের মধ্যে কেরোয়া পুরান বাড়ির পশ্চিম পাশে থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জাফর আহম্মেদ তুহিন কে ৫৬৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
এসময় তার সঙ্গী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ পালিয়ে যায়। গ্রেফতারকৃত তুহিন সহ পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়। এছাড়াও মাদক বাব্যাসী তুহিন ও তার মা পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেওয়ায় তাদের মা ও ছেলে দুইজনের নামেই পৃথক আরেকটি মামলা হয়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দীন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীর বিরুদ্ধে এর আগেও মাদক আইনে দুইটি মাদক মামলা রয়েছে। আসামীর মা পুলিশের কতব্য কাজে বাঁধা দেওয়ায় তার নামেও পৃথক আরেকটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জ/উ