মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদ বলেন, যাদবপুর বাজারে গণসংযোগ শেষে নামাজে যাওয়ার সময় বিএনপি কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।

অন্যদিকে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি ঢাকায় আছি। তবে যাদবপুরে আমাদের কয়েকজন কর্মীকে জামায়াতের লোকজন মারধর করেছে বলে শুনেছি। বিস্তারিত জানি না।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ঝিনাইদহ   জামায়াতে ইসলামী   বিএনপি   সংঘর্ষ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft