রামপালে নদীভাঙন ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট), প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

“ভাত নয়, বেড়িবাঁধ চাই” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ‘বাঁধন’-এর উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।

বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন : মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।

বক্তারা বলেন, রোমজাইপুরসহ নদীভাঙনকবলিত এলাকার মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন এখন সময়ের দাবি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft