রাতে টর্চলাইট জ্বালিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুত্রবার (১৭ অক্টোবর) দিবাগত সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন প্রায় ৪০ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কোম্পানীগঞ্জে দুই ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্থানীয় লোকজনের থেকে জানা গেছে, হালুয়াপাড়া ও ছোট দেওয়ান পাড়ার ছেলেরা পুকুরে গোসল করতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ বিষয়ে শুক্রবার বিকেলে সমাধানের লক্ষ্যে এলাকাবাসী সালিশে বসেন। সালিশ চলাকালেই উভয়পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। ধীরে ধীরে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন রেজাউল কবির রেজা

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগণের সহযোগিতায় ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft