হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:২৮ পিএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। আগামীকাল (রোববার) থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। একইসঙ্গে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে।

আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বেঞ্চ গঠন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। এসময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

এদিকে আগামীকাল অবকাশকালীন ছুটি শেষে রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা। বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন। মিলনমেলা উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ বিচারকরা

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামীকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং  আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft