কোম্পানীগঞ্জে দুই ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৪৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ও নোয়াখালী জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুইয়া।

বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন রেজাউল কবির রেজা

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অভিযোগে বসুরহাট বাজারস্থ নিউ নিত্যানন্দ মেডিকেল হলকে ২০ হাজার ও টাউন ফার্মেসিকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আত্রাইয়ে কিছুতেই থামছে না নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহার

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা মজুদ রাখা কোনোভাবেই সহনীয় নয়। আমাদের এই অভিযান ও বাজার তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   কোম্পানীগঞ্জ   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft