বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন রেজাউল কবির রেজা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৫০ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৭:০২ পিএম

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল কবির রেজা গতকাল (১৬ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ভয়াবহ নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বোয়ালিয়া-বাহাদুরপুর, কলসকাঠী বাজার, দক্ষিণ সাদিশ, কবাই ইউনিয়নের সোনাকান্দা ও কবাই বাজারসংলগ্ন এলাকা, নলুয়া ইউনিয়নের নদীভাঙন পয়েন্ট, ফরিদপুর ইউনিয়নের জিরাইল ও পাটকাঠি এলাকা, এবং দুর্গাপাশা ইউনিয়নের নদীভাঙন স্থানসমূহ ঘুরে দেখেন।

এ সময় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা তাদের দুর্দশার কথা জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি।

আত্রাইয়ে কিছুতেই থামছে না নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহার

একজন বৃদ্ধ বলেন, আমরা একেবারে অসহায়। বাপ-দাদার সময় থেকেই নদীভাঙনের সঙ্গে লড়ছি। একেকটি ঘর চার-পাঁচবার ভেঙেছে। এখন আমরা নিঃস্ব—কেউ অন্যের জমিতে, কেউ আবার রাস্তার পাশে বাস করছি। নদী আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।

স্থানীয়দের এমন করুণ চিত্র প্রত্যক্ষ করে রেজাউল কবির রেজা তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক জবাবদিহি-র প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এই অসহায় মানুষগুলোর পাশে আছি এবং সবসময় থাকব। নদীভাঙন রোধ ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

টেকনাফে ইয়াবা, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ আটক ২

তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ জানাই—যেন দ্রুত পদক্ষেপ নিয়ে নদীভাঙন এলাকাগুলোর ফসলি জমি, বসতবাড়ি ও মানুষের জীবিকা রক্ষা করা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বরিশাল   নদী-ভাঙন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft