টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৪০ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নওরীন পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক পরিবহনের একটি বাস রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে নওরীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জ/উ
ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টুকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালের
ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২

ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এলাকায় একটি বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ

চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলে খুব দ্রুত সময়ের মধ্যে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft