ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় এলাকায় একটি বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক নারী ও শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় কমপক্ষে আরো ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার পূর্বসদরদীতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ

নিহত শামসুন্নাহার বেগম (৪০) বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হানিফ গাজীর মেয়ে রাবেয়া (৮)। এসময় আহত ১৫ জনকে স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘দুর্ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জন আহত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ইউরো লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।

তিনি জানান,‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft