ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টুকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে বহু অভিযোগ থাকলেও এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন। তার আটকের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুলতান মাহমুদ মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘যৌথবাহিনী মন্টুকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জ/উ
ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২

ফরিদপুরে বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এলাকায় একটি বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ

চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগ
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলে খুব দ্রুত সময়ের মধ্যে
শাহবাগে অবরোধের প্রস্তুতি, শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান

শাহবাগে অবরোধের প্রস্তুতি, শহীদ মিনারে বিপুলসংখ্যক শিক্ষকের অবস্থান

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft