ধর্ম 'অবমাননা': সমালোচনার মধ্যে ময়মনসিংহে সংস্কৃতিকর্মী আটক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ পিএম

ময়মনসিংহে ফেসবুক পোস্টে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য (কমেন্ট) করার অভিযোগ ওঠার পর সংস্কৃতিকর্মী শামীম আশরাফকে (৩৮) হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরের আমলাপাড়া এলাকা থেকে তাকে নিয়ে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে শামীম চৌধুরী নামের একজনের একটি কমেন্টের পাল্টা জবাবে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকের ওই স্ট্যাটাসটি সোমবার দুপুরে ভাইরাল হলে শামীম আশরাফের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন অনেকে।

এ নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকার মধ্যে শামীম আশরাফকে আটকের তথ্য দেয় পুলিশ। আটক হওয়ার আগে ‘শামীম আশরাফ’ পেইজ থেকে আরেকটি পোস্ট আসে। সেখানে লেখা হয়, ‘আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

জেলা ডিবির (দক্ষিণ) ওসি মহিদুল ইসলাম বলেন, শামীম আশরাফ অবমাননাকর কথাবার্তা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা করায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক শামীম আশরাফকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। 

জ/উ
নেত্রকোনায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

নেত্রকোনায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

তওহীদ ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়।
মোহনগঞ্জে পূজা মণ্ডপে নাচানাচি নিয়ে হামলা

মোহনগঞ্জে পূজা মণ্ডপে নাচানাচি নিয়ে হামলা

নেত্রকোণার মোহনগঞ্জে খুরশিমূলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপে জোরপূর্বক নাচানাচি নিয়ে বকাটেদের হামলা। গতকাল বুধবার
মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

নেত্রকোণার মোহনগঞ্জে নিজ ঘরের বারান্দায় পদ্মাবতী দত্ত (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে চাচা
নালিতাবাড়ীতে লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে কিশোর নিখোঁজ

নালিতাবাড়ীতে লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে কিশোর নিখোঁজ

ঢলের সাথে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে স্রোতের তোড়ে হুমায়ূন (১০) নামের এক

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ময়মনসিংহ   ফেসবুক   ধর্ম অবমাননা   সংস্কৃতিকর্মী   ডিবি পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft