প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে খুরশিমূলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপে জোরপূর্বক নাচানাচি নিয়ে বকাটেদের হামলা। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের খুরশিমূল গ্রামের ২৪ নং যুব সংঘ দুর্গাপূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুরশিমূল গ্রামে রাতে পূজার কার্যক্রম শেষে মণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকা থেকে নেশাগ্রস্ত যুবকরা এসে শেষ পর্যায়ে জোরপূর্বক নাচানাচি শুরু করেন। মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তাদের বাধা দিলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজনের ওপর হমলা চালায়।
পূজা মণ্ডপের সভাপতি উৎপল কুমার সরকার বলেন, ১০ থেকে ১৫ জন পোলাপান এসে জোর করে নিত্য দিতে চেয়েছিলেন। তারা সারারাতেই নিত্য দিতে চেয়েছিল। এখন রাত ২ টা বাজে তারা বন্ধ করতে দিচ্ছেনা। তাদের না করা হয়েছে বিধায় তারা মুত্তি ভাংচুর,চেয়ার ভাংচুর এবং ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মিহির গোস্বামী বলেন, অনুষ্ঠানের শেষ সময়ে ঘটনা হয়েছে। নাচানাচি নিয়ে নাচ বন্ধ করে দিয়েছিল। আশপাশ এলাকা থেকে আসা মুসলমান যারা ছিল জোরাজুরি করে তারা নাচগান করবে। গত বছরের আগের বছরেও এমন ঘটনা ঘটে ছিল। মুলত এই এলাকার হিন্দুরা হচ্ছে নির্যাতিত।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাচানাচি নিয়ে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। একপক্ষ নাচ বন্ধ করতে চাইলে আরেক পক্ষ বলে। না আরও দুই থেকে তিনটি গান বাজাতে হবে। রাজি না হওয়ায় তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে চার থেকে পাঁচজন আহত হয়েছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।