নেত্রকোনায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৪৭ পিএম

তওহীদ ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেজবুত তওহীদ নেত্রকোনা জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রিয়াদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. এনামুল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ সরকার।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা সভাপতি মো. সাইকুল ইসলাম, সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন ও কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।

আলোচকরা বলেন, সঠিক তথ্য উপস্থাপন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে সমাজ পরিবর্তনে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

জ/উ
মোহনগঞ্জে পূজা মণ্ডপে নাচানাচি নিয়ে হামলা

মোহনগঞ্জে পূজা মণ্ডপে নাচানাচি নিয়ে হামলা

নেত্রকোণার মোহনগঞ্জে খুরশিমূলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপে জোরপূর্বক নাচানাচি নিয়ে বকাটেদের হামলা। গতকাল বুধবার
মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

মোহনগঞ্জে নিজ ঘরে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

নেত্রকোণার মোহনগঞ্জে নিজ ঘরের বারান্দায় পদ্মাবতী দত্ত (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে চাচা
নালিতাবাড়ীতে লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে কিশোর নিখোঁজ

নালিতাবাড়ীতে লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে কিশোর নিখোঁজ

ঢলের সাথে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে স্রোতের তোড়ে হুমায়ূন (১০) নামের এক
জুরুরী বিভাগের চিকিৎসা দিচ্ছে চায়ের দোকানী

জুরুরী বিভাগের চিকিৎসা দিচ্ছে চায়ের দোকানী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মে জর্জরিত । হাসপাতালে কোনভাবেই ফিরছে না

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft