বৃষ্টির পানিতে ডুবে গেছে ঢাকার বিভিন্ন এলাকা
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেইসঙ্গে ছিল বজ্রপাত। সকাল থেকে টানা মুষলধার বৃষ্টিতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত এ প্রবণতা অব্যাহত হয়েছে।

এই বৃষ্টি রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, বংশালসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। এ সময় কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।

এ ছাড়াও পশ্চিম তেজতুরী বাজার, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় পানি দেখা মিলে।

এদিন ঢাকা কলেজের দ্বাদশ শেণির শিক্ষার্থী জিসান হুসাইন জানান, সকালে বৃষ্টির কারণে সময়মতো বের হতে পারিনি। এমনকি কোনোমতে রাস্তায় বের হতে পারলেও রিকশার দেখা মিলছে না, যা দুই একটা রিকশার দেখা মিলছে তাতেও অতিরিক্ত ভাড়া চাচ্ছে।

ধানমন্ডির বাসিন্দা তানভীর হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কে কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে। ফলে বিভিন্ন জায়গায় পানির কারণে গাড়ি আটকে রয়েছে। ২৭ নম্বরে বৃষ্টির মধ্যে একাধিক গাড়ি আটকে রয়েছে। এতে আরও ভোগান্তি বেড়েছে।

আজিমপুরের বাসিন্দা স্কুলশিক্ষার্থী রিফাত আরা বলেন, বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়িয়েও রিকশা পাচ্ছি না। ৩০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা দিয়ে আসতে হয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়েও রিকশার দেখা মিলছে না। যে কোনো গন্তব্যে যেতে রাজি হচ্ছেন না রিকশাওয়ালারা।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জ/উ
মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল

ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসছে। যাত্রী চাহিদা মেটাতে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন
ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউজ তৈরি করে সেখানে লুকিয়ে ছিল আদাবরের শীর্ষ সন্ত্রাসীরা। তবে শেষ
থানায় আসামি থাকছে আলাদা কক্ষে-কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার

থানায় আসামি থাকছে আলাদা কক্ষে-কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার

শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা-বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে
গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   ঢাকা   ভারী বৃষ্টিপাত   বজ্রপাত   ভোগান্তি   নগরবাসী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft