মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পিএম

ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসছে। যাত্রী চাহিদা মেটাতে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু আরও আধা ঘণ্টা আগে, আর রাতে শেষ ট্রেন ছাড়বে আধঘণ্টা দেরিতে।

এ ছাড়া এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আরও দুই মিনিট কমে যাবে। অর্থাৎ ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) সোয়া ৪ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে। বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সূচি চালু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে, আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, ‘নতুন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে। আমরা আশা করছি, পরীক্ষামূলক চলাচল শেষে ডিসেম্বরের মধ্যেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবেই শুরু হতে পারে।’

২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী ওঠা-নামা করছে। শিগগিরই কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ শেষ হলে মেট্রোরেলের সক্ষমতা আরও বাড়বে।

জ/উ
ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ‘সেফ হাউজ’ বানিয়েছিল সন্ত্রাসীরা

রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় সেফ হাউজ তৈরি করে সেখানে লুকিয়ে ছিল আদাবরের শীর্ষ সন্ত্রাসীরা। তবে শেষ
থানায় আসামি থাকছে আলাদা কক্ষে-কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার

থানায় আসামি থাকছে আলাদা কক্ষে-কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার

শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা-বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে
গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর)

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা   মেট্রোরেল     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft