থানায় আসামি থাকছে আলাদা কক্ষে-কথা বলছে মোবাইলে, ওসিকে প্রত্যাহার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৭:৩৯ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটে আসামিকে থানা হাজতে ঘুমানোর জন্য আলাদা কক্ষে খাট, বিছানা-বালিশ, সিগারেট ও মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন।

জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি লিটন হাওলাদারকে গত ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এরপর তাকে হাজতে রাখার পরিবর্তে আলাদা কক্ষে খাট, বালিশ-তোষক দিয়ে আরামদায়ক পরিবেশে রাখা হয়। এমনকি তাকে সিগারেট খাওয়ার ও মোবাইলে কথা বলার সুযোগও দেওয়া হয়। এ ঘটনার বেশ কিছু ছবি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ওসি মাকসুদ আলম সাংবাদিকদের বলেন, আসামি অসুস্থতার অজুহাত দিলে তাকে বিশেষ কক্ষে রাখা হয়। তবে ভিআইপি সুবিধা দেওয়ার বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, ওসি মাকসুদ আলমকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ
গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর)
রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে
কাপাসিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর ব্যাপক গণসংযোগ

কাপাসিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর ব্যাপক গণসংযোগ

গাজীপুর ৪ কাপাসিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) মুহাম্মদ শফিউল্লাহ মিঠু আজ শুক্রবার বিকেলে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft