অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পেছনে অভ্যন্তরীণ অস্থিরতা দায়ী বলে শোনা যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে-২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

এর আগে গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরায় চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত গতি প্রত্যাশিত ছিল। কিন্তু তা হয়নি।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, আন্দোলনের পর সংস্থাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আতঙ্কে কর্মকর্তারা মনোযোগ হারাচ্ছেন, রাজস্ব আদায়ে যার প্রভাব পড়ছে। তবে আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণেও রাজস্ব ঘাটতি বাড়ছে।

জ/উ
বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা

পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের
ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, দুশ্চিন্তায় ভোক্তা

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, দুশ্চিন্তায় ভোক্তা

ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর তোড়জোড় চলছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশের বাজারে আরেক দফা দাম
বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে পণ্য আমদানির এলসি খোলায়

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধিবিধানের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় তুলে নেওয়া হচ্ছে পণ্য আমদানিতে ঋণপত্র

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় রাজস্ব বোর্ড   এনবিআর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft