কাপাসিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিঠুর ব্যাপক গণসংযোগ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম

গাজীপুর ৪ কাপাসিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর (অবঃ) মুহাম্মদ শফিউল্লাহ মিঠু আজ শুক্রবার বিকেলে কাপাসিয়া সদর বাজার সহ বিভিন্ন এলাকায় আগামীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ সংযোগ করেন। 

এ সময়  তার সাথে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

মেজর মিঠু কাপাসিয়া বাজারের প্রতিটি দোকানে গিয়ে তার নিবাচনী প্রচার পত্র বিলি করেন এবং দোকানী ও সাধারণ মানুষের সাথে দেখা করে ভোট প্রার্থনা করেন।  

এ সময়  বাজারে আসা সাধারণ মানুষ মিঠুকে একনজর দেখার জন্য ভীর জমায়। সে সময় গণসংযোগটি পথ সভার রুপ নেয়। 

এদিকে তিনি বিকেল চারটার দিকে তার লোকজন নিয়ে কাপাসিয়া বাজারে প্রবেশ করে পশ্চিম বাজার থেকে গণসংযোগ শুরু করে বাজার জামে মসজিদে মুসুল্লিদেরকে নিয়ে আছরের নামাজ আদায় করেন। পরে তিনি ফল বাজার, কাচা বাজার, মাছ বাজার সহ মেইন রোড, কাপড় বাজারে ও গণসংযোগ করেন। 

টঙ্গীতে ২০ মামলার আসামি শাওনসহ গ্রেপ্তার ৪

এসময় স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী দিনের পরিকল্পনা বিষয়ে অবিহিত করেন। 

এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা ও তারেক রহমানে একত্রিশ দফা বাস্তবতায়নের মাধ্যমে কাপাসিয়া বাসীর আশা পুরণ করবেন মত ব্যক্ত করেন। তিনি আগামী দিনে কাপাসিয়াতে বেকার সমস্যা দূরীকরণে পরিবেশ বান্ধব শিল্প-কারখানা গড়ে তোলার আশ্বাস দেন এবং উপজেলাবাসীর সুখে-দুঃখে অংশীদার হওয়ার কথা জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   বিএনপি   জাতীয় সংসদ নির্বাচন   জনসংযোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft