নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী আক্তার ওই গ্রামের রায়েস আলীর স্ত্রী। 

টঙ্গীতে ২০ মামলার আসামি শাওনসহ গ্রেপ্তার ৪

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে এক পক্ষের লোকজন এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেন। এতে ফেরদৌসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

গোয়ালন্দে ইউএনও নাহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

এর আগে বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষে ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আহত হন আরও আরও পাঁচজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নরসিংদী   গুলি করে হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft