টঙ্গীতে ২০ মামলার আসামি শাওনসহ গ্রেপ্তার ৪
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম

গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় হিমারদিঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দে ইউএনও নাহিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

গ্রেপ্তাররা হলেন- টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের শহীদের ছেলে জব্বার খা জয় (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বোগারপাড়া রাবারডেম গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের চান মিয়ার ছেলে হযরত আলী (২০)। তাদের মধ্যে শাওনের নামে টঙ্গী পশ্চিম থানায় ১৫টি ও গাছা থানায় ৫টি মামলা রয়েছে।

নালিতাবাড়ীতে লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালি নদীতে কিশোর নিখোঁজ

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় এলাকায় কতিপয় ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়। সংবাদ পেয়ে অভিযান পরিচালনাকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ৪ জনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গাজীপুর   আসামি   গ্রেপ্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft