রাশফোর্ডের জোড়া গোলে বার্সার জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুলাইয়ে ধারে আসার পর বার্সেলোনার হয়ে গোলশূন্য ছিলেন মার্কাস র‍াশফোর্ড। অবশেষে জোড়া গোলেই খাতা খুললেন ইংলিশ ফরোয়ার্ড।

রাশফোর্ডের জোড়া গোলে বার্সেলোনা বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের সূচনায় নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে।

সাবেক ক্লাব সিটির কাছে হারল ডি ব্রুইনার নাপোলি

সেন্ট জেমস পার্কে ঘণ্টা পূর্ণ হওয়ার আগে (৫৮ মিনিটে) জুলেস কুন্দের ক্রসে হেড থেকে প্রথম গোলটি পান রাশফোর্ড। এরপর ইংলিশ এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে (৬৭ মিনিটে) দুর্দান্ত ডান পায়ের শটে দূরপাল্লার গোল করেন, বল গিয়ে জড়িয়ে যায় জালের উপরিভাগে।

৯০ মিনিটে অ্যান্থনি গর্ডন নিউক্যাসলের হয়ে এক গোল শোধ করলেও গত মৌসুমের সেমিফাইনালে থেমে যাওয়া বার্সেলোনা জয় ধরে রেখে তিন পয়েন্ট নিশ্চিত করে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কত

ম্যাচের পর রাশফোর্ড বলেন, 'বার্সেলোনার হয়ে খেলা দারুণ এক অভিজ্ঞতা। আমি সবসময় এই ক্লাবের বিশাল ভক্ত ছিলাম। আমরা শুধু যতটা সম্ভব শিরোপা জিততে চাই।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ফুটবল   চ্যাম্পিয়ন্স লিগ   বার্সেলোনা   নিউক্যাসল ইউনাইটেড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft