সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম

বিপ্লবী সংগঠনের অভাব আজকের সমাজের হতাশার মূল কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সরকার পক্ষপাত করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

এ সময় মির্জা ফখরুল বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে। আজকের যে একটা হতাশা এসেছে, এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না।

যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে জানিয়ে তিনি বলেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে, যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে।

মির্জা ফখরুল প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপস করেননি।

ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অর্জন: নাহিদ

নতুন প্রজন্মের বদরুদ্দীন উমরের মতো আদর্শিক ও আপসহীন নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত জানিয়ে তিনি বলেন, উমরের ভাষায়- বিপ্লব করতে হলে একেবারে মানুষের কাছে চলে যেতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   মির্জা ফখরুল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft