আমি বাঙালি হতে খুব ভালোবাসি : বিদ্যা বালান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ৩:০৯ পিএম

পর্দার চরিত্র থেকে বাস্তব জীবন, সবখানেই যেন বাঙালি নারীর ছাপ রেখে গেছেন বলিউড ডিভা বিদ্যা বালান। বিদ্যার প্রথম ব্রেক এসেছিল গৌতম হালদারের বাংলা ছবি ‘ভাল থেকো’ দিয়ে, তারপর শরৎচন্দ্রের ‘পরিণীতা’ হয়ে তিনি পৌঁছে যান বলিউডের শীর্ষে।

আবার সুজয় ঘোষের ‘কাহানি’-তে প্রকৃত বাঙালির চরিত্রে বিদ্যা মন জয় করেছিলেন দর্শকের। এবার এক সাক্ষাৎকারে নিজের বাংলাপ্রীতি আর বাঙালিয়ানার সঙ্গে গভীর বন্ধনের কথা জানালেন এই সুন্দরী।

বিদ্যার সঙ্গে বাংলার এই নিবিড় যোগ শুধু সিনেমায় নয়, তার ব্যক্তিগত জীবনেও স্পষ্ট। তিনি বাংলা ভাষা জানেন, বাংলার সংস্কৃতিকে নিজের মতো করে গ্রহণ করেছেন।

এ বিষয়ে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ একসময় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন বিদ্যার এই বাংলাপ্রীতিকে।

নিজের টকশো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে বিদ্যাকে আমন্ত্রণ জানিয়ে ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, ‘ইংরেজি হরফে একটি লেখা নির্ভুলভাবে বাংলায় লিখে আমাকে মেসেজ করেছিল বিদ্যা। আমি সেই মেসেজ সকলকে দেখিয়েছিলাম।‘

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা নিয়ে বিদ্যা ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে।

তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালোবাসি।'

জ/উ
'রক্তবীজ ২'-এ মিমি-আবীর জুটির রোম্যান্সে আলোচনা

'রক্তবীজ ২'-এ মিমি-আবীর জুটির রোম্যান্সে আলোচনা

টালিউডে আবারও তোলপাড় মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির জুটি নিয়ে। ‘রক্তবীজ ২’ সিনেমা নিয়ে দর্শকদের
জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া

জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া

কয়েক মাস আগে বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন দক্ষিণী ও বলিউড
অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী

অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ঐতিহাসিক কাহিনির গণ্ডি পেরিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন ।
আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তৃতীয়বারের মতো আবারও নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft