অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৩ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ঐতিহাসিক কাহিনির গণ্ডি পেরিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন । সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি নিজের নতুন ছবি ‘দেবী চৌধুরাণী’ নিয়ে খোলামেলা কথা বলেছেন। নারীশক্তির এক অনন্য প্রতীক হয়ে পর্দায় হাজির হতে চলেছেন শ্রাবন্তী, আর এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নিজেকে খুব লাকি মনে হয়েছিল। সচরাচর তো মহিলাকেন্দ্রিক সিনেমাই কম হয়, সেখানে এ রকম একটা চরিত্র, অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা তৈরি করা ও সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগে সত্যিই নিজেকে ভাগ্যবতী বলেই মনে হয়েছিল।’

তার কথায়, ‘অভিনয় জগতটাই তো আমার সবকিছু। ধ্যান, জ্ঞান, ভালোবাসা, প্রেম, সবকিছু। এটা নিয়েই ঘুমাই ও জাগি। তাই, এটা না থাকলে তো আমিও নেই। সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি। আমার যখন আট-নয় বছর বয়স তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছি। তারপরে একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে এবং বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই খুব ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত।’

সবশেষে বলেন, ‘তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গিয়েছে, সেই টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনো বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তৃতীয়বারের মতো আবারও নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া
পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা
বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি-কণ্ঠস্বর

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি-কণ্ঠস্বর

অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত
মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত : শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নতুন চলচ্চিত্র ‘দেবী চৌধুরাণী’ এবং ব্যক্তিগত জীবন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft