বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম আপডেট: ১৪.০৯.২০২৫ ২:১৫ পিএম

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভীনের পরিচিতি ‘লালনকন্যা’ হিসেবে। 

এতে বলা হয়, পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সাঁইয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে। তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। 

নানা প্রতিকূলতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি ফরিদা পারভীন। সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। 

একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সংগীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে।

প্রধান উপদেষ্টা লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

জ/উ
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নির্বাচনি সংলাপ

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নির্বাচনি সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচন কমিশন অংশীজনদের সঙ্গে
পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ রপ্তানি করা হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের চাহিদা পূরণ করার পরই ইলিশ মাছ
বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে এফপিএবি কর্মীদের অবস্থান কর্মসূচি

গত ২১ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লোকসংগীত   শিল্পী ফরিদা পারভীন   প্রধান উপদেষ্টা   ড. মুহাম্মদ ইউনূস   নজরুলগীতি   দেশাত্মবোধক   লালনকন্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft