নতুন মিশনে আশনা হাবিব ভাবনা, আসছে ডার্ক ওয়েব ফিল্ম
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন সিনেমার পর্দাতেও। এবার নতুন এক মিশনে নামছেন তিনি। ব্যতিক্রমী চরিত্রে নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন ভাবনা। এটি পরিচালনা করছেন সুমন ধর। ডার্ক ওয়েব ফিল্মটি নির্মাণ হচ্ছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনের জন্য। বেশ কিছুদিন ধরেই এর শুটিং চলছে ধামরাইয়ে। এটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে ভাবনা বলেন, এটি বেশ আলাদা গল্পের একটি ওয়েব ফিল্ম। আমি যে চরিত্রে অভিনয় করছি, সেটিও বেশ চমৎকার। আমার বিশ্বাস, খুব ভালো লাগবে দর্শকদের।

আরও পড়ুন : মিডিয়া ছাড়ছেন সিমরিন লুবাবা

সম্প্রতি সিলেটে শুরু হওয়া বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বেশ আলোচিত হয়েছেন ভাবনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার নাচ মাতিয়ে তুলে দর্শকদের। তার প্রাণবন্ত উপস্থিতি গ্যালারিতে তৈরি করে উৎসবমুখর পরিবেশ।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft