'রক্তবীজ ২'-এ মিমি-আবীর জুটির রোম্যান্সে আলোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম

টালিউডে আবারও তোলপাড় মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির জুটি নিয়ে। ‘রক্তবীজ ২’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। প্রথম পর্বে যেখানে তাদের প্রেমের আভাস ছিল না, সেখানে সিক্যুয়েলে মিলছে রোম্যান্সের বাড়তি ডোজ।

মিমির নীল বিকিনি লুক ইতিমধ্যেই ভাইরাল, আর আবীরের সঙ্গে তার রোম্যান্টিক দৃশ্য নিয়ে চলছে জোর আলোচনা। শুটিং সেটের নেপথ্যের অভিজ্ঞতা শোনাতে গিয়ে আবীরও শেয়ার করেছেন একগুচ্ছ মজার কাণ্ড-কারখানা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিমি আর আবীরের পরিচয় বহু বছরের। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় এসেছিলেন তারা। ক্যামেরায় মিমির সঙ্গে রোম্যান্স করতে কতটা সুবিধা হয়েছে আবীরের- এমন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

আবীর চ্যাটার্জি মজার ছলেই বলেন, ‘আমি মিমিকে বললাম, এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করার জন্য! ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে! কী করলি মিমি!’

আবীর আরও বলেন, ‘কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে। ও কখন কী করতে চাইছে।’

এই ছবিতে মিমি-আবীর জুটি ছাড়াও দর্শক পাবেন অঙ্কুশ-কৌশানীর নতুন জুটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

জ/উ
জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া

জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া

কয়েক মাস আগে বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন দক্ষিণী ও বলিউড
অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী

অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার ঐতিহাসিক কাহিনির গণ্ডি পেরিয়ে নতুন রূপে ধরা দিচ্ছেন ।
আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তৃতীয়বারের মতো আবারও নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া
পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশে অসংখ্য সফল সিনেমায় কাজ করার পাশাপাশি টালিউডেও ব্যস্ততা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আবীর চ্যাটার্জি   মিমি চক্রবর্তী   টালিউড     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft