আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৭ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৯:০২ পিএম

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে তৃতীয়বারের মতো আবারও নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপি’র সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ এখন নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

আগামী দিনে শুভেচ্ছাদূত হিসেবে জয়া আহসান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধিতে কাজ করবেন। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে : পরীমণি

জয়া বলেন, ‘ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ঐশ্বরিয়ার ছবি-কণ্ঠস্বর

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, ‘জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)   বাংলাদেশ   শুভেচ্ছাদূত   জনপ্রিয়   অভিনেত্রী   জয়া আহসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft