রাজবাড়ীতে ১৯ কেজি গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত হলো, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।

মানিকগঞ্জে নদীতীর রক্ষাবাঁধ উচু করার দাবীতে মানববন্ধন

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত রা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   মাদক কারবারি   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft