মানিকগঞ্জে নদীতীর রক্ষাবাঁধ উচু করার দাবীতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

মানিকগঞ্জ পৌর এলাকার কালিগঙ্গা নদীতীর রক্ষাবাঁধ উচু করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড এর বেংরই - কুশেরচর এলাকায় এই দাবীতে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন করে তারা। 

এসময় এলাকাবাসী জানান, বাঁধের উভয় প্রান্ত ১৭ মিটার প্রশস্ত করা হলেও মাঝখানে অজ্ঞাত কারনে আধা কিমি ১৩ মিটার প্রশস্ত করা হয়েছে। বাঁধ নির্মান করা হলেও ঐ এলাকা হুমকির মুখেই থাকছে বলে জানান তারা। বর্ষা বেশী হলে পানি (ওভারফ্লো) উপচিয়ে উঠে বাঁধ ভেঙ্গে বেশ কয়কটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। 

ফরিদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

এ ব্যাপারে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড এর কাছে স্মারক লিপি দিয়েছে বলেও জানান তারা। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে আব্দুর রাজ্জাক ও মো. জিন্নত আলী বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মানিকগঞ্জ   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft