সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৬ এএম আপডেট: ১৪.০৯.২০২৫ ২:০৫ পিএম

‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’ গানের কথার মতোই পাখিশূন্য হলেন কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। যার কণ্ঠের সুবাদে এমন অসংখ্য গান প্রাণ পেয়েছিলো বিশ্বজুড়ে। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে এই লোকশিল্পী মারা গেছেন। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। 

ফরিদা পারভীনের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। এই হাসপাতালেই শিল্পী লাইফ সাপোর্টে ছিলেন ১০ সেপ্টেম্বর থেকে। 

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। 

ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গাইলেও ফরিদা পারভীনের পরিচয় গড়ে ওঠে লালনকন্যা হিসেবে। তার কণ্ঠে ‘মিলন হবে কত দিনে, ‘অচিন পাখি’ গানগুলো আজও বাঙালির চেতনার অংশ হয়ে আছে।

সংগীতে অবদানের জন্য ১৯৭৮ সালে একুশে পদক পেয়েছেন ফরিদা। জাপান সরকার তাকে কুফুওয়া এশিয়ান কালচারাল পদক দিয়েছে। ফরিদা পারভীন কেবল নিজের গান করেননি; বরং ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শিখিয়েছেন। তার উদ্যোগে তোলা হয় অচিন পাখি স্কুল, যেখানে শিশুদের শেখানো হয় আধ্যাত্মিক শক্তির মর্ম ও গান।

জ/দি
ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা করতে হবে: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য রক্ষা করতে হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আদর্শগত বা কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে
সংগ্রাম চালিয়ে যাবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

সংগ্রাম চালিয়ে যাবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত দাবি আদায়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সংগ্রাম চালিয়ে যাবে। শনিবার
বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল : গয়েশ্বর

বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারের জন্য পাগল : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। গণতন্ত্র
দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না: শিবির সভাপতি

দলকানা প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না: শিবির সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংগীতশিল্পী   ফরিদা পারভীন   বিশ্বজুড়ে   গণমাধ্যম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft