প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন তিনি। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা ধরনের দুর্নীতি-অনিয়মের অভিযোগ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে আজ দুপুরে ঘিওর উপজেলার পঞ্চরাস্তায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম চান্দে বলেন, আমার বিরুদ্ধে যে সকল সংবাদ প্রকাশ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য একটি মহল এ ধরনের সংবাদ প্রচার করছে।
তিনি আরও জানান, কৃষক দলের কর্মকাণ্ডকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে তিনি নিরলসভাবে কাজ করছেন। এজন্য তার জনপ্রিয়তা জনগণের কাছ থেকে কমানোর জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে।
এসময় উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত থেকে তার প্রতি পূর্ণ সমর্থন জানান।