জয়পুরহাটে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২২ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কারের একটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগযোগ সচল হয়েছে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। পরে এটি উদ্ধার ও প্রয়োজনীয় সংস্কারে তৎপরতা চালানো হয়। সোমবার (৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করেছে। এই সময় পঞ্চগড় এক্সপেস ট্রেন রাণীনগর স্টেশন ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে দাঁড়িয়ে ছিল।

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত বগিসহ অন্য বগিগুলো আক্কেলপুর স্টেশনে আনা হয়েছে। এই বগিগুলো জয়পুরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির অন্য বগির সঙ্গে সংযুক্ত করা হবে। লাইন পরিস্কার হলে সকাল সাড়ে ৯টায় সান্তাহার জংশন থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর রোববার রাত পৌনে ৪টার দিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার পর ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়।

জ/উ
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দুই যুবক শামীম রেজা (২৩) ও তুহিন আলী (২৫)-এর
সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন

সিরাজগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী
মাদক বহন ও অস্ত্র রাখার অপরাধে ভিন্ন দুই ব্যক্তির যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ড

মাদক বহন ও অস্ত্র রাখার অপরাধে ভিন্ন দুই ব্যক্তির যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আকতারুল ইসলাম নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জয়পুরহাট   ঢাকা   কুড়িগ্রাম   ট্রেনের লাইনচ্যুত   কুড়িগ্রাম এক্সপ্রেস   উত্তরাঞ্চল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft