কালুখালীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার ৮ সেপ্টেম্বর  রাত সাড়ে ১০ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   সড়ক দুর্ঘটনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft