সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম

আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, সকাল ৭টা থেকে ১১টার মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি। অথচ ঘুম থেকে উঠে এই সময়টাতেই আমরা ছোট ছোট ভুল করে বসি। সকালে এমন চারটি ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডে ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয় ভোজরাজের ব্যাখ্যা অনুযায়ী, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়, রক্তের প্লেটলেটগুলো আঠালো হয়ে ওঠে এবং রক্তচাপ দ্রুত বাড়ে। ফলে হঠাৎ করেই হার্টের ওপর চাপ তৈরি হয়। এই সময় যদি খালি পেটে চা বা কফি খাওয়া, পানি না খাওয়া, ওষুধ বাদ দেয়া বা সরাসরি ব্যস্ততায় ঝাঁপিয়ে পড়ার মতো অভ্যাস গড়ে ওঠে, তাহলে ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

সকালের ৪টি ক্ষতিকর অভ্যাস

খালি পেটে চা বা কফি খাওয়া
পানি না খাওয়া বা নিয়মিত ওষুধ এড়িয়ে যাওয়া
ঘুম থেকে উঠেই কাজ বা ইমেইলে ডুবে যাওয়া
শরীরকে সময় না দিয়ে তাড়াহুড়োয় ব্যস্ত হয়ে পড়া

হৃদয়বান্ধব সকাল কেমন হওয়া উচিত: কার্ডিওলজিস্ট ডা. সঞ্জয়ের মতে, কিছু ছোট পরিবর্তন হার্টের স্বাস্থ্য ভালো রেখে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। এসব হলো: 

ঘুম ভাঙার পর প্রথমেই পানি পান করা
নির্ধারিত ওষুধ সময়মতো খাওয়া
হালকা ও প্রোটিনসমৃদ্ধ নাশতা গ্রহণ
১০-১৫ মিনিট স্ট্রেচিং, হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়াম

দিনের শুরুটা যদি অগোছালো, তাড়াহুড়ো আর ভুল অভ্যাসে ভরা হয় তাহলে তার প্রভাব পড়ে সরাসরি হার্টের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, ঘুম ভাঙার পর শরীরকে একটু সময় দেয়া, পর্যাপ্ত পানি খাওয়া, সময়মতো ওষুধ সেবন, হালকা নাশতা ও অল্প ব্যায়াম এসব ছোট পদক্ষেপই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।   

জ/উ
পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

পাহাড়ের বুকে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট
নিরাপদ ও উপভোগ্য ভ্রমণের জন্য দরকারি ১০ টিপস

নিরাপদ ও উপভোগ্য ভ্রমণের জন্য দরকারি ১০ টিপস

ভ্রমণ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থানে যাওয়া, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, এবং
বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে তীব্র গরম

বার্ধক্যের গতি বাড়িয়ে দিতে পারে তীব্র গরম

খ্যাতনামা বৈজ্ঞানিক জার্নাল ন্যাচার ক্লাইমেট চেঞ্জের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে
যেসব ভুলে শরীরে মেদ জমে, জিমে না গিয়েও কমানো যায় ওজন

যেসব ভুলে শরীরে মেদ জমে, জিমে না গিয়েও কমানো যায় ওজন

ওজন হ্রাস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শৃঙ্খলা এবং ডেডিকেশন। আপনিও যদি জিমে না গিয়ে মেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft