‘বম পার্টির’ প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ এএম

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৫ জুলাই ২০২৫ থেকে ২৬ আগস্ট পর্যন্ত টানা একমাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে এ বার্তায় জানানো হয়েছে।

আইএসপিআর-এর বার্তায় আরও জানানো হয়েছে, সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি চালায়। এক মাসের টানা অভিযানে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

উল্লেখ্য, রুমা উপজেলায় কেএনএফের অস্তিত্ব প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোদের নিয়ে এ সংগঠন গঠন করার কথা বলা হলেও সেখানে বম জনগোষ্ঠীর কিছু লোক রয়েছে। সে কারণে সংগঠনটি পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিতি পায়।

সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সন্দ্বীপে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে পৃথক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সন্দ্বীপ
তিনটি ফিশিং বোটসহ ১৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তিনটি ফিশিং বোটসহ ১৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রবিবার
গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ

গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত ‘প্যারাসেলিং’ এখন নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরে  মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ হুমকির মুখে আবাদি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বান্দরবান   বম   পাংখোয়া   লুসাই   খিয়াং   খুমি   ম্রোদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft