নিজের ব্যাগে থাকা জুস খেয়ে জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ৮:০৪ পিএম

খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে মা-মেয়েকে জুস খাইয়ে অচেতন করেন এক অজ্ঞান পার্টির সদস্য। তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার সময় পাশের এক যাত্রী বিষয়টি আঁচ করতে পারেন। পরে সেই সদস্যকে আটক করে তার ব্যাগে থাকা জুস পান করানো হলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। শনিবার (৩০ আগস্ট) ভোরে বিরামপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফুল মিয়া (৫৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী যাত্রী দুজন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই গ্রামের কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)।

রেলওয়ে পুলিশ জানায়, বিরামপুর থেকে ট্রেনে ওঠেন কৌশিলা ও তার মেয়ে। তাদের পাশের আসনে ছিলেন ফুল মিয়া। আলাপের একপর্যায়ে তিনি জুস খেতে দেন মা-মেয়েকে। জুস খাওয়ার পরপরই তারা অচেতন হয়ে পড়েন। এ সময় তাদের অলংকার খুলে নেন তিনি। পাশের আসনের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি বুঝতে পেরে ফুল মিয়াকে আটক করেন। অভিযোগ অস্বীকার করলে যাত্রীরা তাকে তার ব্যাগে থাকা জুস পান করান। কিছুক্ষণ পর ফুল মিয়া নিজেও অচেতন হয়ে পড়েন। পরে ট্রেনে দায়িত্বরত পুলিশকে খবর দেওয়া হলে রেলওয়ে পুলিশ ভুক্তভোগী মা-মেয়েসহ ফুল মিয়াকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন নবী বলেন, ভুক্তভোগী ও আসামির জ্ঞান এখনো পুরোপুরি ফেরেনি। ভুক্তভোগীর ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে মামলা করেছেন। ফুল মিয়ার নামে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে।

জ/উ
মধ্যপাড়া পাথরখনিতে বিস্ফোরকের অভাবে পাথর উত্তোলন বন্ধ

মধ্যপাড়া পাথরখনিতে বিস্ফোরকের অভাবে পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরক দ্রব্য (অ্যামালসন এক্সপ্লোসিভ) এর অভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঘোড়াঘাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ঘোড়াঘাটে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: ১৯ বছরেও ৬ দফা চুক্তি অন্ধকারে

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস: ১৯ বছরেও ৬ দফা চুক্তি অন্ধকারে

আজ ২৬ আগস্ট। দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনের ট্রাজেডি দিবসের ১৯ বছর পূর্তি। আজ থেকে
বোদায় যৌথ বাহিনীর অভিযানে সুরমা জেনারেল হাসপাতাল সিলগালা

বোদায় যৌথ বাহিনীর অভিযানে সুরমা জেনারেল হাসপাতাল সিলগালা

পঞ্চগড়ের বোদায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কালাম হোটেলকে জরিমানা ও সুরমা জেনারেল হাসপাতালকে জরিমানাসহ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস   অজ্ঞান পার্টি   খুলনা   বিরামপুর   সৈয়দপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft