রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:৪১ এএম

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর শাখা। এই বিক্ষোভ মিছিল শেষে গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক ও রাজশাহীর জাতীয় পার্টির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। মিছিলের পর একদল লোক গনকপাড়ায় অবস্থিত জাতীয় পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি শ্লোগান দেয়। এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। 

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরীর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, দলটির রাজশাহী জেলার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী মহানগরীর যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিনসহ অনেকে।

জ/উ
গুরুদাসপুরে বাল্যবিবাহের চেষ্টা, বর ও কনে পক্ষকে জরিমানা

গুরুদাসপুরে বাল্যবিবাহের চেষ্টা, বর ও কনে পক্ষকে জরিমানা

নাটোরের গুরুদাসপুরে অপ্রাপ্ত বয়স্ক কনের বাল্যবিবাহের চেষ্টার দায়ে বর ও কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ
পুটিয়ায় ভুট্টাখেত থেকে নারীর লাশ উদ্ধার, সাভারে আসামি গ্রেপ্তার

পুটিয়ায় ভুট্টাখেত থেকে নারীর লাশ উদ্ধার, সাভারে আসামি গ্রেপ্তার

চলতি বছরের ২৬ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি ভুট্টাখেতে সূর্য বেগমের (৬৫) লাশ পাওয়া যায়।
অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়ে এসআই হাসপাতালে

অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়ে এসআই হাসপাতালে

রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত
নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যুতে শোকের মাতম চলছে। আজ বুধবার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী   গণঅধিকার পরিষদ   নেতাকর্মী   জাতীয় নাগরিক পার্টি   বিক্ষোভ   জাতীয় পার্টি   ভাঙচুর   কার্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft