মানিকগঞ্জে শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৬:৫৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে।

গত রবিবার রাতে মাদ্রাসায় ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন শিক্ষক মোহাম্মদ উল্লাহ। অভিযোগের ভিত্তিতে শিশুর পরিবার মামলা দায়ের করলে শিবালয় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে। 

নালিতাবাড়ীতে তিন ধরে নিখোঁজ কিশোরীর লাশ মিললো কচুরিপানার নিচে

আজ সকালে ভুক্তভোগী শিশুর পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন করেন। 

এসময় তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, আটক শিক্ষক মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মানিকগঞ্জ   মানববন্ধন   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft